জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ প্রধানমন্ত্রী সারাদেশে চলমান গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোকে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।