বিশ্বকাপের প্রস্তুতিটা মোটেও ভালো হলো না নাজমুল হোসেন শান্তর দলের। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২০ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ১৮.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র।